Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৮, ২০২৪ , ১০:১৬ পূর্বাহ্ণ

ট্রাইব্যুনালে হাজির হবেন না আব্দুর রাজ্জাক ও শাহজাহান খান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল–জাজিরাকে যা বললেন ড. ইউনূস সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে আজ পাকিস্তানে কী রপ্তানি করে বাংলাদেশ, হঠাৎ বাণিজ্য আলোচনায় কেন ঘনকুয়াশা পড়ার আভাস।

জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৪ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ১২ আসামি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে এবং অসুস্থ থাকায় শাহজাহান খানকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে না। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। আজ গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা।

যাদের হাজির করা হবে তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে তারা সবাই কারাগারে।

প্রিন্ট করুন