Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৪ , ৪:৪১ অপরাহ্ণ

মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুরের গাংনীর কাথুলী ইউপি মেম্বর আজমাইন হোসেন টুটুলকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

আজ রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে আজমাইন হোসেন টুটুলের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষি পণ্য ও কম্বল।

যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন বলেন, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারী মালামাল রয়েছে মর্মে থাকা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, সরকারী কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারী সম্পদ আত্ম-সাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

প্রিন্ট করুন