Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৪ , ১:২৪ অপরাহ্ণ

নোয়াখালীতে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতোলা বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

আজ রোববার (১৬ নভেম্বর) রাতে দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন,শেষ রাতের সময় আগুনে সব নিঃশেষ হয়ে গেছে।

আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে হার্ডওয়্যার, ফার্মেসি, মুরগির দোকান ও স্টেশনারি দোকানসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রিন্ট করুন