নেত্রকোনা জেলা প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ ই নভেম্বর ২০২৪ শনিবার ১২০০ ঘটিকায় কলমাকান্দা উপজেলার বাবনি এলাকা হতে কলমাকান্দা আর্মি ক্যাম্পের সার্জেন্ট নাসিরের নেতৃত্বে একটি অপারেশনাল টিম ঢাকা টু কলমাকান্দা গামি বাস “পাহাড়ি ট্রাভেলস” তল্লাশি করে সাতটি ভারতীয় কম্বল জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, উক্ত কম্বল কলমাকান্দা থেকে ঢাকায় যাচ্ছিল এবং এই কম্বল চোরা চালান এর সাথে সরাসরি জড়িত বাসের সুপারভাইজার।
পরবর্তীতে, অবৈধভাবে ভারতীয় কম্বল চোরা চালান এর দায়ে পাহাড়ি ট্রাভেলস এর সুপারভাইজার মোহাম্মদ লোকমান(৪৩), পিতা: মৃত আব্দুল জব্বার,গ্রাম: মাইসগানগা, উপজেলা: কলমাকান্দা,জেলা: নেত্রকোনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তিনি প্রায়শই কলমাকান্দা থেকে ঢাকায় অবৈধভাবে ভারতীয় কম্বল পাচার করত।
গ্রেপ্তারকৃত আসামিকে কলমাকান্দা থানা পুলিশের নিকট হস্তান্তরের জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।মেজর নাজমুজ সাকিব কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার।