
স্পোর্টস ডেস্ক : গত ৫ জুলাই দাবা খেলতে খেলতেই মৃ-ত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই কিংবদন্তি দাবাড়ুর মৃত্যুতে বিপাকে পড়েছে একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও তা এখনও বাস্তবে রূপ নেয়নি।
এরই মধ্যে জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জিয়ার স্ত্রী লাবণ্য।
তিনি বলেন, তামিম আমাকে বলল যে কোনো সমস্যায় যেন উনার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম, এটা তোমার বাবার জন্য কিছুই না।
আপনার মতামত লিখুন :