ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় মসজিদ ও মাদ্রাসার কমিটির লোকদের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া(৮০)নামের একজন নিহত ও শালিসি ব্যক্তি সহ উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হওয়ার ঘটনায় ৪ জন সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
গ্রেফতারকৃতদের ১৩(নভেম্বর)বুধবার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ১২(নভেম্বর)মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে।
এ-ঘটনায় জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার রফিজুল মিয়া ও সাব-ইন্সপেক্টার সাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ দল এলাকায় এক বিশেষ অভিযানে নামেন।
এ-সময় হত্যার সাথে জড়িত ৪ জন সন্দেহভাজন আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের
বাগময়না তাজপুর গ্রামের মৃতঃআবুল বশরের পুত্র জামিল মিয়া(২২),মৃতঃআবুল হোসেনের ছেলে রিপন মিয়া(৪০),মৃতঃআব্দুল মোনাফের পুত্র আনসার মিয়া(৭০) ও আব্দুল আহাদের পুত্র শাহ আলম(১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
সংঘর্ষে বৃদ্ধ সুজাত মিয়া নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এর মধ্যে নিহত পক্ষ কর্তৃক চিহিৃতকৃত ওই ৪ সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করাসহ বিষয়টি নিশ্চিত করেছন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।