Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৪ , ১২:৩৫ অপরাহ্ণ

গাজীপুরে কারখানায় আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিসিকে একটি ডাইং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিসিক পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম।

তিনি বলেন, সকাল ৯টা ৩৬ মিনিটে টঙ্গীর পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টা চালিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রিন্ট করুন