Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৪ , ১:০৬ অপরাহ্ণ

নেত্রকোনার শ্যামগঞ্জে ২৮ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার শ্যামগঞ্জ বাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

নেত্রকোণায় সেনাবাহিনীর দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল নূর ই আহমদ আল শাফী এর নেতৃত্বে একটি টিম ১১ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণার শ্যামগঞ্জের ময়লাকান্দা এলাকায় মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এ সময় আর্মির উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া পালিয়ে যায়। কিন্তু সেখান থেকে তার দুইজন সহকারীকে আটক এবং ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তাদের কাছ থেকে জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৪০ চল্লিশ হাজার টাকা।

এই আটককৃত মাদক ব্যাবসায়ীরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুরের ময়লাকান্দা গ্রামের মো. লাল মিয়ার কন্যা আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর পুত্র চাঁন মিয়া (৫০)।মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও তার অপর সহকারী তোতা মিয়াকে আটকের প্রচেষ্টা অব্যাহত চলছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরবর্তীতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

প্রিন্ট করুন