Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৪ , ১১:১০ পূর্বাহ্ণ

ঢাকায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃ-ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাব্বির হোসেন (২৪) নামে এক যুবক নি-হত হয়েছেন।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।সাব্বিরের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার রামপুর গ্রামে। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা হোসাইন নামে তার এক আত্মীয় জানান, টাঙ্গাইলের কালিহাতী এলাকা হতে তার চাকরির কাজের জন্য ঢাকায় আসেন। কুড়িল বিশ্বরোড দিয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

প্রিন্ট করুন