Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৪ , ১২:৫৫ অপরাহ্ণ

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর চারটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স ম জাকারিয়ার মৃত্যুতে ইতোমধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রিন্ট করুন