Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৪ , ১১:৫৭ পূর্বাহ্ণ

গৌরনদী পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি’র শাখা উদ্ধোধন ও ঋণ বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : দেশের দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে “পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন” পপি’র ২৯৩ তম শাখা উদ্ধোধন ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

গৌরনদী প্লাজায় সোমবার দুপুরে উদ্ধোধনী অনুষ্ঠান পপি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক সঞ্জীত চন্দ্র ভদ্র, ব্যাংকার মোঃ রাকিব হোসেন, স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ কামাল আজাদ খান, সহকারী কর্মসুচি ব্যবস্থাপক মোঃ ইদ্রিস আলী সহ অন্যান্যরা। শেষে ১০ জনকে ৬ লক্ষ ৯০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

প্রিন্ট করুন