Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৪ , ৫:৪৬ অপরাহ্ণ

জুতার গোডাউনে আগুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।সোমবার (১১ নভেম্বর) বিকেলে নুপুর মার্কেটের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাকুমুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।তিনি বলেন, নুপুর মার্কেটের সপ্তমতলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

এ দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে লামারবাজারসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে অংশ নিয়েছে।

প্রিন্ট করুন