Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:২৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৪ , ১১:০৪ পূর্বাহ্ণ

প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : উপদেষ্টাদেরকে সহায়তা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন। তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।

তারা তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পেয়েছেন। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদেরকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। উপদেষ্টাদেরকে সহায়তা দেওয়ার জন্য তাদেরকে যথাক্রমে- ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ২ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; এবং ৩. শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রিন্ট করুন