Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৪ , ১১:৩১ অপরাহ্ণ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ায় সরকারের কাজে গতি বাড়বে : প্রেস সচিব

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক :  নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন আরও তিনজন উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন তিন উপদেষ্টা হলেন-শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ায় সরকারের কাজের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ হওয়ার ফলে সরকারের কাজের গতি আরও বাড়বে। যারা আজ উপদেষ্টা হলেন, তারা প্রত্যেকে নিজ নিজ কাজের ক্ষেত্রে সুপরিচিত। তাদের মেধা ও মনন দিয়ে তারা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের জন্য অবদান রাখতে পারবে বলে আশা করি।’

 

প্রিন্ট করুন