Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৪ , ৩:২০ অপরাহ্ণ

নেত্রকোনার মোহনগঞ্জে জাল- টাকা দেশীয় অস্ত্র সহ দুই জন নারী আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী।

গত শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক শিউলী (৪০) কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে এবং মদিনা আকন্দ (১৮) কে কাজিয়াটি গ্রামের ছাবেত আকন্দর মেয়ে।

মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী জানান, কাজিয়াটি গ্রামের ফয়সাল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করার জন্য অভিযান চালানো হয়। তবে উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়।

পরে দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুই মহিলাসহ ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,  আটককৃত দুইজনসহ দ্রব্য সামগ্রী মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন