মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : বান্দরবান জেলার আলীকদম উপজেলা ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী ৫৭ বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে জঙ্গলের ভিতর তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩,৪০০ পিস ইয়াবা মাদক উদ্ধার করা হয়।
আজ রবিবার ১০ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি এর নির্দেশনায় ৫৭বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ বদর উদ্দিন কামাল হোসেন পিবিজিএম এর নেতৃত্বে বিজিবি টহলদল ।
পুলিশ সদস্যের সমন্বয়ে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে বাগানপাড়া এলাকায় জঙ্গলের ভিতর তল্লাশি করে।মালিকবিহীন অবস্থায় ৩,৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এব্যাপারে আলীকদম থানায় একটি সাধারণ ডায়েরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায়।