Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৪ , ৪:০৬ অপরাহ্ণ

ঢাকায় ১৩ পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি রোববার থেকে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে রোববার (১০ নভেম্বর) থেকে ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীতে বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। সেখানেই তিনি জানান, রোববার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাব সেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি।

এ সময় তিনি আরও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।

প্রিন্ট করুন