কলমাকান্দায় সেনাবাহিনীর চেকপোস্ট ও চেকিং কার্যক্রমে মাদক সহ আটক ২ | Daily AjKaler Kontho

কলমাকান্দায় সেনাবাহিনীর চেকপোস্ট ও চেকিং কার্যক্রমে মাদক সহ আটক ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন
কলমাকান্দায় সেনাবাহিনীর চেকপোস্ট ও চেকিং কার্যক্রমে মাদক সহ আটক ২

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ-নেত্রকোণার কলমাকান্দায় চেকপোস্ট ও চেকিং কার্যক্রমে মাদক সহ ২ জন আটক করেছে সেনাবাহিনী।

সকালের দিকে সেনাবাহিনী যৌথ ভাবে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন।কলমাকান্দা -ঠাকুরাকোণা-ঢাকা মহাসড়কে কার্যক্রম চালানোর এক পর্যায়ে ঢাকাগামী এমএস ট্রাভেল বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা বহনকারী দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কালাগড় গ্রামের শাহাদাত আলীর পুত্র আলমগীর আলী (২২), একই এলাকার মৃত আবদুল আলীর পুত্র মোহাম্মদ আলী (২৩)।

চেকপোস্ট ও চেকিং কার্যক্রমের নেতৃত্ব দেন কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ও ৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব। জব্দকৃত মালামাল ও আটক দুইজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানান এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।