Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৪ , ৪:৪৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনার জেরে অতর্কিত হামলায় কিশোরের মৃত্যু,এলাকায় সুখের ছায়া

লেখকঃ আজকালের কণ্ঠ

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় খেলতে গিয়ে দুই কিশোরের মাধ্যে বাক-বিতন্ডার জের ধরে অতর্কিত হামলায় আহত মাদ্রাসা ছাত্র রায়হান মিয়া(১৫)প্রায় ১১ দিন চিকিৎসারত থাকার পর অবশেষ মৃত্যুর কাছে হার মেনে চলে যেতে হলো না ফেরার দেশে। নিহত রায়হান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃতঃশফিকুর রহমানের পুত্র। ৮(নভেম্বর)শুক্রবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক ও স্থানীয়দের মারফতে জানাগেছে, বাউধরন গ্রামের শফিকুর রহমানের কিশোর পুত্র রায়হান মিয়া ও একই গ্রামের সুহেল মিয়ার পুত্র শাওন মিয়ার মাধ্যে ফুটবল খেলাকে কেন্দ্রে করে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কিশোর রায়হান মিয়ার উপর অতর্কিত হামলা চালায় শাওন মিয়া।এতে গুরুতর আহত হয় রায়হান।

আহতাবস্হায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য -কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসকরা।এরপর থেকে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে রায়হান।

অবশেষে ৭(নভেম্বর)বৃহস্পতিবার দুপুরে ঘটনার ১১ দিনের মাথায় সিলেটে থেকে তাকে বাড়িতে নিয়ে আসার পথে হঠাৎ রায়হানের অবস্থা খারাপ দেখে তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ-সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃবলে ঘোষনা করেন।

হতভাগ্য রায়হানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সালেহ উদ্দিন জানান,তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ-ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কিশোরদের মধ্যে মারা-মারির ঘটনায় রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।এরপর থেকে আসামীরা পলাতক রয়েছে।আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন