আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা অ্যাডভোকেটকে মেরে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনা সাজানো বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর আদলতের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফারুক ফারুকী বলেন, আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেনি প্রকৃতপক্ষে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়।
তিনি বলেন, আইনজীবী দাবি করে কথিত ওই আইনজীবী যে বক্তব্য দিয়েছেন প্রকৃতপক্ষে সে আমুর আইনজীবী নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।