আজকালের কন্ঠ ডেস্ক : গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন মঞ্জুর করেন।
অসুস্থ ও বয়স বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। মানিক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পদে রয়েছেন।
মানিকের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন ঢাকা পোস্টকে জানান, তারা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগেও ভুগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।