মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালী : পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন।
আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থিত যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট চত্বরে গিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি,যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইমুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ বাপ্পি, সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ আবুল বাশার, সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন মামুন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রয়েলসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী।