আজকালের কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে বন্যাসহ জলাবদ্ধতার কারণে এবার জমিতে চাষাবাদ করতে পারেননি অনেক কৃষক। এতে কর্মসংস্থান হারিয়ে আর্থিক অনটনে কৃষি শ্রমিকরা বিভিন্ন ইটভাটা মালিকের কাছ থেকে দাদন নিয়েছেন।
এ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কর্মসংস্থানের লক্ষ্যে এ বছর ইটভাটা বন্ধ না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-শ্রমিক জনতার ব্যানারে কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে মানববন্ধনে অংশ নেয় বিপুলসংখ্যক কৃষক ও শ্রমিক।নববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।