Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৪ , ১:৪৮ অপরাহ্ণ

রাস্তায় দোকানপাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঢাকার রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না।

আজ বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

এ সময়, রাস্তায় দোকানপাট বসানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকান বসানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘চাঁদাবাজি কিছুটা বেড়েছে, কিন্তু কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’’ মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার যে মডেল তৈরি করা হয়েছে, সেটি ঢাকার অন্যান্য এলাকায়ও কার্যকর করা হবে বলে জানান তিনি।

প্রিন্ট করুন