শাহাদাত হোসেন ,নোয়াখালী জেলা প্রতিনিধি : গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, বিগত আওয়ামিলীগ সরকারের কর্মকাণ্ড ও দুঃশাসন নিয়ে বক্তব্য রাখেন।
আজ শনিবার(২ নভেম্বর) বিকাল ৪.০০ টায় নোয়াখালী জেলার মাইজদী শহরে হরিনারায়ণপুর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এক ফ্যাসিবাদ নোয়াখালী খাল খনন নামে টাকা লুটপাট করেছে। তিনি বলেন, বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল এবং চাঁদাবাজি করেছে , তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। তাদের জায়গা এখানে হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।’
নুরুল হক নুর আরও বলেন, বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত-বিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’
এ সময় গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনসহ নেতৃবৃন্দ।
নোয়াখালী জেলা গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।