রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম মো. কেনু মিয়া সরকারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে আসাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খোদেদাউদপুর খেলার মাঠে প্রয়াত বিএনপির নেতার স্মরণে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আসাদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আবু বকর মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আমির হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রফেসর আব্দুল গনি, ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী এড. আমজাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ বদিউজ্জামান, হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জগরুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইনুল সরকার, হোমনা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হুমায়ুন কবির, আছাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্টু মিয়া, আছাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব, হোমনা উপজেলা যুবদলের সদস্য মোঃ মনির হোসেন, যুবদল নেতা এবিএম মোজ্জামেল হক অপু প্রমুখ।
এছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মরহুম কেনু মিয়া সরকারের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন সহ বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।