রিপোর্টার, মহিউদ্দিন খান বাউফল, পটুয়াখালী : পটুয়াখালী বাউফল উপজেলার ১৩ নং আদাবারিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যকশনস ফর সোসাইটি (আভাস) এর আয়োজনে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় পটুয়াখালী’র বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে উন্নত কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অফ স্টেট এর অর্থায়নে, আভাস ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে বি-পেমস্ অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অধীনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত কৃষি খামারীদের নিয়ে দিনব্যাপী এ পশিক্ষনের আযোজন করা করা হয়।২৯/১০/২০২৪ তারিখ, রোজ রবিবার স্থান আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ উন্নত কৃষি বিষয়ক এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব-জাহিদুল ইসলাম প্রশিক্ষণ সহায়ক হিসাবে প্রশিক্ষণটি পরিচালনা করেন।
প্রশিক্ষণে বছরব্যাপী সবজি চাষ মডেল, পারিবারিক পুষ্টি বাগান মডেল, সর্জন বা নালা পদ্ধতিতে সবজি চাষ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, সমলয় চাষাবাদ, বিভিন্ন আন্ত: ফসল চাষ পদ্ধতি, লবনাাক্ত এলাকার উপযোগী বিভন্ন ফসল ও জাত পরিচিতি, কেঁচো সার তৈরীর আধুনিক পদ্ধতি, দূর্যোগকালীন সময়ে কৃষি ব্যবস্থাপনা এবং বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতির পরিচিতি ও ব্যবহার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজিত এ প্রশিক্ষণে প্রকল্পের ২০ জন নির্বাচিত কৃষি খামারীগন আলোচিত উন্নত কৃষি প্রযুক্তি বিষয়ক ধারনা ও প্রয়োগ কৌশল এবং ব্যবহারিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি কৃষি খামারীগন তাদের অভিজ্ঞতায় প্রাপ্ত বিভিন্ন কৃষি সমস্যা‘র সমাধানের উপায় জানতে পারেন।
প্রশিক্ষণটিতে প্রকল্প কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য বিষয়ে সদস্যদের ধারনা প্রদান করেন এবং অগ্রপথিক, রাবেয়া ও শারমিন বেগম সার্বিক সহযোগিতা করেন।