Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৮, ২০২৪ , ১১:০৫ পূর্বাহ্ণ

পূর্বধলায় সাবেক এমপি বেলাল সহ ২১জনের বিরুদ্ধে হ’ত্যা মামলা দায়ের

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালসহ ২১ জনের নামে মামলা হয়েছে। গতকাল রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক এমপি ছাড়াও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সংসদ সদস্যের এপিএস ফেরদৌস ও উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান কমল সরকারসহ ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে নিজ বাড়ির সামনে ২০১৮ সালের ২২ ডিসেম্বর পিটিয়ে হত্যা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরশাদ আলী ওই ইউনিয়নের নরনায়নপুর গ্রামের বাসিন্দা।

ওসি মোহাম্মদ রিয়াদ বলেন মামলায় বেলায়েত হোসেন নামে (৭০) একজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিন্ট করুন