Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৭, ২০২৪ , ৪:১৮ অপরাহ্ণ

কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী নি’হত

লেখকঃ আজকালের কণ্ঠ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরা আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার(২৭ অক্টোবর) দুপুর ১২:৩০ এর সময় ভারতের কলকাতার কল্যানী মহাসড়কের বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় তিনি। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।

নিহত অসীম বরণ চক্রবর্তী সালোক অনাল ব্যানার্জী জানান, রোববার দুপুরে দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালাই নিহত হয় তিনি। স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী পালিয়ে ইন্ডিয়ায় চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কলকাতার কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে সাংবাদিক নেতা নির্বাচিত হন।

প্রিন্ট করুন