সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিনএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে। এসময় সন্ত্রাসী দল হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করায় সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
মিছিল শেষে দলী কার্যালয়ের সামনে বক্তারা বলেন আমরা সন্ত্রাসীদের চাই না। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন করাই বিএনপির লক্ষ্য। এজন্য বিএনপি নেতাকর্মীরা সব সময় সজাগ আছেন। সন্ত্রাসীদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, সদস্য সচিব মাহফুজুল হাসান মানার, সদস্য তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।