বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৮৭ জেলের কারাদণ্ড | Daily AjKaler Kontho

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৮৭ জেলের কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ১০:১০ অপরাহ্ন
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে  ২৮৭ জেলের কারাদণ্ড

জামাল কাড়াল বরিশাল ব্যুরো : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১২ দিনে ২৮৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৬ লাখ ৬৭ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৫৩৯টি অভিযান চালানো হয়েছে পাশাপাশি ৫১৪টি মামলা করা হয়েছে।যে সময়ে বরিশাল বিভাগে ৩০৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ২১১ বার বিভিন্ন মাছঘাট, ৪ হাজার ১০৪ বার বিভিন্ন আড়ত ও ২ হাজার ৪২৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদফতরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গেল দুই দিনের অভিযানে ১১ হাজার ৭১৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১২ কোটি ৪৩ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৩২ হাজার ১০০ টাকা আয় হয়েছে।মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।