Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৫, ২০২৪ , ৯:৫০ অপরাহ্ণ

শেখ হাসিনা পালাবেন কেউ কল্পনাও করতে পারে নাই : সারজিস

লেখকঃ আজকালের কণ্ঠ

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিদ আলম বলেছেন, কেউ কল্পনা করতে পারে নাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। শেখ হাসিনা নিজেকে সর্ব শক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এছাড়া সবকিছুই দেশে হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এই সমন্বয়ক বলেন, ৫ আগস্টের পর গিরগিটির মত ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

সারজিদ আলম বলেন, ১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটআপ; অল্পকিছু মাথা পালাইছে- তাদের আসতে বেশি সময় লাগবে না।

 

প্রিন্ট করুন