Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৪ , ৬:৩৩ অপরাহ্ণ

গলাচিপায় ঘূর্ণিঝড় দানা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

সুমন হোসেন পটুয়াখালী গলাচিপা : পটুয়াখালী গলাচিপায় ঘূর্ণিঝড় দানা নিয়ে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা,সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর সাত্তার হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন এনজিও এর প্রতিনিধি গন এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

এসময় ঘূর্ণিঝড় দানা নিয়ে বিভিন্ন আলোচনা ও সকলকে সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।

প্রিন্ট করুন