Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৪ , ৫:০২ অপরাহ্ণ

টেকনাফে ২৪০ রাউন্ড রাইফেলের গোলাবারুদ ২টি গ্রেনেড সহ এক যুবক আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস সহ একজনকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তি হল, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার এলাকার বাসিন্দার মৃত সুলতান আহম্মদের ছেলে মো: শফিউল আলম(৫৫)।

২০ অক্টোবর রবিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলাবারুদ সহ সরঞ্জাম উদ্ধার।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০ অক্টোবর ভোররাতে শাহপরীরদ্বীপ বিওপির আওতাধীন জালিয়া পাড়া এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম একটি বাড়িতে লুকায়িত রেখেছে। উক্ত সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত জালিয়া পাড়া এলাকায় সন্দেহ ভাজন বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বসত বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচে লুকায়িত অবস্থায় দুইটি ব্যাগের ভিতর হতে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, চোরাকারবারিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস মায়ানমার থেকে নিয়ে আসে এবং অবৈধ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। আটককৃত আসামিকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন