দুমকি(পটুয়াখালী) প্রতিদিন : দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ বেলাল হোসেন লিমনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার প্রদান করেন। ১৭ই অক্টোবর বৃহস্পতিবার জেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ বেল্লাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকি উপজেলা শাখার অধীনস্থ মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো: বেলাল হোসেন লিমনকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোঃ মেহেদী হাসান শাহিন চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।