Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৪ , ১০:১১ পূর্বাহ্ণ

আইনশৃংখলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেশি অক্ষমতার পরিচয় দিলে ক্ষমতা ছেড়ে দিন, অন্তবর্তীকালীন সরকার কে – ভিপি নুর

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ শাহিদুজ্জামান সাইদ – ঝিনাইদহঃ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে এক বিরাট জনসভায় গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি জনাব নুরুল হক নুর একথা বলেন। বক্তব্যর শুরুতে তিনি গত পাঁচ দশকে দেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে তা তুলে ধরে বলেন, শুধু ক্ষমতা আর কালো টাকার জরে যোগ্যতা না থাকা সত্বেয় রাজার ছেলে রাজা, এমপির ছেলে এমপি হয়েছে। ইউনিয়নের চকিদার থেকে শুরু করে স্কুলের পিয়ন, পুলিশ, ডিসি, এসপি সকল পদে বড় আকারের প্রকাশ্য ঘুষ বানিজ্য হয়। এসব আর করতে দেওয়া হবে না।

আগামীতে আমরা আমাদের মনের মত বাংলাদেশ গড়ে তুলতে চাই। রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পিত ভাবে কাজ করতে হবে। ভিপি নুর আরও বলেন, ‘আমরা অনেক রক্ত দিয়েছি – একাত্তরে রক্ত দিয়েছি, নব্বই এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আমরা আর রক্ত দিতে চাই না জীবন দিতে চাই না।’ আপনাদের ভুলে গেলে চলবে না দুই মাস হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে। ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে । তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কে দেশের আইন শৃংখলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনে রাজনৈতিক দল গুলোর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। পরিশেষে তিনি আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসন থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান এর ভোট প্রার্থনা করেন।

শিক্ষক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সভাপতি, গন অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল জাহিদ রাজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান , হাসান আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইলিয়াস হোসেন ক্রিড়া বিষয়ক সম্পাদক, শহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আনিসুর রহমান মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক,রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক রকিবুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লা আল মামুন বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা আহবায়ক নাসির আল সাদী ও বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মিশন আলী সহ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন