Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৪ , ৪:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল-কার্তুজসহ যৌথ বাহিনীর হাতে যুবলীগ নেতা গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার ১৮ অক্টোবর রাতে তাকে মধ্যপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়।

সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন