Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৪ , ১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামে স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ক্রীড়া উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন করেন।সকাল ৯টায় সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এরপর তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।

পরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

প্রিন্ট করুন