Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৪ , ১:০২ অপরাহ্ণ

জুলাই বিপ্লবে দায়ের করা মামলায় আসামীদের জামিন বান্দরবানে

লেখকঃ আজকালের কণ্ঠ

বান্দরবান প্রতিনিধি : জুলাই বিপ্লবে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বান্দরবান জেলার বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় একাধিক আসামীদের জামিন দিয়েছে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার ১৭ ই অক্টোবর আসামীরা আদালতে হাজির হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন তাদের জামিন প্রদান করেন। এঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে ছাত্র সমাজের মাঝে। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এর প্রতিবাদ জানান বান্দরবানের ছাত্র সমাজ।

এসময় তারা বলেন ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি আর এসময় আসামীদের জামিন দেয়ার বিষয়টি ছাত্রজনতার রক্তের উপর দাড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল।

শুধু তাই নয় সদ্য নিয়োগ প্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে আদালতে প্রকাশ্য ঘোষনা দিয়ে ছাত্র সমাজের মামলার গ্রেফতার কৃত একাধিক আসামীকে জামিন দিয়েছেন এবং মামলার অন্যান্য আসামীদের অতিদ্রুত জামিন করবেন বলে আদালতে বক্তব্য প্রদান করেন যা খুবই দুঃখ জনক কারন এসব আসামী জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে আবারো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং বর্তমান সরকারের ভামূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করবে তাই ছাত্ররা এর প্রতিবাদ জানান। এছাড়াও তারা বিচারকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেয়ারও ঘোষনা দেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্ররা হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার কৃত আসামী আবু তৈয়ব চৌধুরী ও মোশারফ হোসেনকে জামিন দিয়েছে আদালত এবং অপর একটি মামলার আসামী জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীকেও জামিন দেন আদালত।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দরা আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুর্ণগঠন না হওয়ায় জেলা পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে আর এতে সাধারণ জনগণ স্বাভাবিক সেবো থেকে বঞ্চিত হচ্ছে। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আওতায় ২৮টি ন্যাস্ত বিভাগ রয়েছে তবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বর্তমানে পলাতক থাকায় এই বিভাগগুলোর কর্মকান্ড ব্যাহত হচ্ছে।

এসময় বক্তারা আরো বলেন, প্রশাসনে তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরশাসকের নিয়োগকৃত বিভিন্ন গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত দলীয় দোসরারা এখনোও বহাল তবিলতে থাকায় তারা বর্তমান সরকারকে বির্তকিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এসময় নেতৃবৃন্দরা, সাংবাদিকসহ সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বান্দরবান জেলা প্রতিনিধি আসিফ ইকবাল। মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন