Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২৪ , ১১:৩২ পূর্বাহ্ণ

যেভাবে ‘মোস্ট ওয়ান্টেড’ সিনওয়ারের অস্তিত্ব খুঁজে পায় ইসরাইল

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : গত আগস্টের শেষ দিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি টানেল থেকে ৬ জন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছিল ইসরাইলি বাহিনী। আর ওই টানেল থেকে ব্যবহৃত বিভিন্ন জিনিসের বেশ নমুনা সংগ্রহ করে ইসরাইলি সেনারা। যেখানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডিএনএ খুঁজে পেয়েছিল ইসরাইল।

টাইমস অব ইসরাইল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহিয়া সিনওয়ারকে যে ভবনে হত্যা করা হয়েছে, সেখান থেকে ওই টানেলের দূরত্ব ছিল মাত্র কয়েকশ মিটার।

ওই সময় আইডিএফ এবং শিন বেত বাহিনী পুরো টানেলটি অনুসন্ধান করছিল যেখানে ৬ জিম্মিকে হত্যা করা হয়েছিল। ইসরাইলি বাহিনী সেখানে একটি কক্ষ খুঁজে পেয়েছিল, তারা বিশ্বাস করেছিল যে হামাসের সিনিয়র কমান্ডাররা এটি ব্যবহার করতে পারেন।

তারা আন্ডারগ্রাউন্ড রুম থেকে ডিএনএ নমুনা নিয়েছিল এবং দেখেছিল যে এর কিছু অংশ সিনওয়ারের ছিল। এর অর্থ, ওই টানেলে সিনওয়ারের আসা যাওয়ার অস্তিত্ব খুঁজে পায় ইসরাইল।

 

প্রিন্ট করুন