Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৭, ২০২৪ , ১১:৫৫ অপরাহ্ণ

টেকনাফ স্থলবন্দরে কয়েকমাস পর এল ২৮০ মেট্রিকটন পেঁয়াজ

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : গত বছর ২০২৩ সালে মিয়ানমার রাখাইন রাজ্যে বিচ্ছিন্নবাদী সংগঠন আরকান আর্মির ও দেশটির সেনাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষ চলছে। চলমান যুদ্ধের কারণে মিয়ানমার থেকে পণ্য আমদানি¬-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দীর্ঘ কয়েক মাস পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ২৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে টেকনাফ স্থলবন্দরে সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দরের জেটিতে একটি পেয়াঁজ ভর্তি জাহাজ নোঙর করেন। শ্রমিকেরা ট্রলার থেকে মালামাল আনলোড করে ট্রাকে খালাস করছে।

বন্দরের শ্রমিকরা বলেন, পেঁয়াজ ভর্তি এই জাহাজটি বন্দরে আসার কথা একমাস আগে। মিয়ানমারে যুদ্ধের কারণে সঠিক সময়ে আসতে না পেরে অনেক পেয়াঁজ পচন ধরেছে। এই জাহাজে ২৬ গাড়ি পর্যন্ত পেঁয়াজ রয়েছে। মিয়ানমারের যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমাদের সংসার চালাতে অনেক হিমশিম খেতে হচ্ছে।

আমদানি কারক হাফেজ এনামুল হাসান বলেন, দেশের বাজারে যখন পেঁয়াজের দাম বেড়ে যায় সেটি চিন্তা করে দেশে কম দামে বাজারে সরবরাহের জন্য গত ১১ সেপ্টেম্বর মিয়ানমার ইয়াগুন বন্দর থেকে একটি জাহাজ প্রায় ৭ হাজার বস্তা (২৮০ মেট্রিক টন) পেঁয়াজ ভর্তি টেকনাফ স্থলবন্দরে আসার জন্য রওনা করেন। মিয়ানমারের চলমান যুদ্ধের কারণে সঠিক সময়ে ইয়ানগুন বন্দর থেকে পণ্যবাহী জাহাজটি বের হতে না পেরে কিছু পেয়াঁজ পচন ধরেছে। বৃহস্পতিবার সকালে পেঁয়াজ গুলো খালাস করে চট্টগ্রাম খাতুনগঞ্জ, ঢাকা শ্যামবাজার সহ বিভিন্ন বিভাগে সরবরাহ করা হবে।

ট্রাকের চালক বলেন, বন্দর থেকে আমি প্রায় সময় ট্রাক করে পণ্য গুলো ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। মায়ানমারে সংঘাতের কারণে বন্দরে মালামাল আমদানি কমে যাওয়ায়। মালিক ও চালকরা আর্থিক সংকেতে রয়েছি। এই পেঁয়াজের জাহাজটি আসবে বলে শুনে অনেক খুশি হয়েছি কারণ ভাড়া নিয়ে দূরপাল্লা যাতায়াত করতে পারব। নিজেরা এবং মালিকরা কিছু টাকা পাব বলে বসে আছি।

ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ বন্দরের ম্যানেজার ছৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ ১৭ অক্টোবর দুপুরে আমদানি কারক ওমর ফারুকের একটি জাহাজে ২৮০ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। বন্দরে আসার সাথে সাথে শ্রমিক দিয়ে জাহাজ থেকে পেঁয়াজগুলো আনলোড করে ট্রাকে লোড করা হচ্ছে। কিছু দিন আগে দেশের বাজারে পেয়াঁজের দাম বৃদ্ধি পাওয়া কম দামে নিতে পারে সেটি বিবেচনা করে আমদানি কারকদের উৎসাহিত করা হয়।

উল্লেখ্য, টেকনাফ স্থলবন্দরে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।

প্রিন্ট করুন