ফারুকুর রাহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র সহ ৩ অপহরণ চক্রের সদস্যকে আটক ও ১ ভিকটিম কে উদ্ধার করা হয়েছে।
গতকাল ১৬ অক্টোবর ( বুধবার) সকাল সাড়ে ৮ টার দিকে ঘটিকার সময় সাম্প্রতিক বহুল আলোচিত বেলাল অপহরণের ঘটনায় সম্পৃক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ থানাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস পুলিশ টিম।, কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহর সার্বিক দিক-নির্দেশনায়, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, ওসি গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. দস্তগীর হোসেন এর নেতৃত্বে অপহৃত ভিকটিম বেলালকে উদ্ধারপূর্বক ২ জন আসামিকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ সহ দেশীয় তৈরি কিরিচ ও দা সহ আটক করেছেন।
ভিকটিম বেলালের সাথে তার চাচা আমির আহমদের দীর্ঘদিনের একটি জায়গা সম্পত্তির বিরোধের জের ধরেই রোহিঙ্গা শফি নামের এক ডাকাতের সাথে গত তিন সপ্তাহ আগে আমির আহমদ এর ভাতিজা ভিকটিম বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। এরই সুবাদে অপহরণকারী সাথে হাত করে আপন চাচা বেলাল কে অপহরণ করিয়েছিলেন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলাল কক্সবাজার শহর থেকে নিজ গ্রামে সম্পত্তি দেখাশোনা কাজে আসলে ঘটনার দিন ১৪ অক্টোবর রাত অনুমান ৩.০০ ঘটিকার সময় ভিকটিমের নিজ বাড়ি থেকে ভিকটিম বেলালকে অপহরণ করিয়া নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা আদায়ের জন্য বেলালের পরিবার থেকে তাদের জায়গা সমূহ অল্প মূল্যে তাহার চাচারা ক্রয় করে ভাতিজা ভিকটিম বেলাল কে উদ্ধারের পরিকল্পনা সাজায় বলে পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আসছিল অপহরণকারীরা। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. গিয়াসউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. দস্তগীর হোসেন কে নিয়ে একটি চৌকস টিম গঠন করার মধ্য দিয়ে গতকাল সন্ধ্যা ৭ টার দিকে পরিকল্পনা অনুযায়ী বাহার ছড়ার জাহাজপুরা পাহাড়ের ডালার ভিতর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার সহ মুক্তিপণ নিতে আসা ২ জন আসামিকে গ্রেফতার করি। গ্রেফতার কালে ধৃত আসামি দ্বয়ের দখল হতে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা ও একটি কিরিচ উদ্ধার করে বলে জানায়।
পরবর্তী ধৃত আসামি দ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ঘটনার মূল পরিকল্পনাকারী ভিকটিমের চাচা আমির আহমদকে গ্রেফতার পূর্বক বাকী অপহরণ চক্রের সদস্য সাং- হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, রঙ্গিখালী এলাকার মৃত,ফকির মিস্ত্রির ছেলে আবচার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩) মৃত, আবুল হোছাইনের ছেলে ২)জসিম উদ্দিন(৩৫) বাহার ছড়া ইউনিয়নের দক্ষিণ শীল খালী এলাকার মৃত, মকবুল আহমদের ছেলে আমির আহমদ(৫৫)
উল্লেখ্য যে, এই অপহরণে ঘটনায় গত ১৬অক্টোবর টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যাহার নং-৪৫, এছাড়া গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হইতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. দস্তগীর হোসেন বাদী হয়ে একখানা অস্ত্র মামলার এজাহার দায়ের করেছেন বলে জানান পুলিশ।