আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সকরার পতনের পরও অফিস করেন সাবেক মেয়র আতিকুর ইসালাম। তবে ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসালামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।