Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২৪ , ১০:১৫ অপরাহ্ণ

অসীম কুমার ও অপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক :  আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।একইসঙ্গে তাদের দুই সন্তানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত রাখতে বলেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটি।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে আজ বুধবার বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

চিঠিতে অসীম কুমার উকিল, অপু উকিল, শায়ক উকিল ও শুদ্ধ উকিলের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

 

 

প্রিন্ট করুন