Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৪ , ১১:২০ অপরাহ্ণ

পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি

লেখকঃ আজকালের কণ্ঠ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি টহল দল লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ জামাল ও হাসানকে আটক করে। এছাড়া, পৃথক এক অভিযানে লক্ষিদাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আলিমুর ও মিজানকে আটক করা হয়।

পরে আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।এদের মধ্যে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার মো. জামাল বাদশা ও হাসান আলীকে ৭৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।

প্রিন্ট করুন