Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৪ , ১:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরায় নর্দমায় পাওয়া গেলো বৃদ্ধের লা’শ

লেখকঃ আজকালের কণ্ঠ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের নর্দমা থেকে আবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।আবুল হোসেন সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।

ওই বৃদ্ধের ছেলে শফিকুল ইসলাম জানান, তার বাবা বেশ অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে আজ সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। এর পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে আবুল হোসেন নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন