এম এ রহমান,ব্যুরোচীফ রাজশাহী : গতকাল রাত রাজশাহীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব পরিদর্শনে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজশাহী মহানগরীর পক্ষ হতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির পরিদর্শন ও তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং পূজা কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ২২টি মন্দির ও পুজো মন্ডোপ পরিদর্শন করা হয়।
এ সময় পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর কেরামত আলী সেক্রেটারি জেনারেল ইমাজ উদ্দিন মন্ডল বাংলাদেশ জামাতে ইসলামের যুব বিভাগের সভাপতি মোহাঃ জসিম সরকার এবং ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি মোহাম্মদ ইমন আশরাফ রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামের পবা মোহনপুরের বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ!