Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৭, ২০২৪ , ১২:৫৬ অপরাহ্ণ

নেত্রকোনার খালিয়াজুড়িতে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃ’ত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোণা খালিয়াজুরী উপজেলায় টাকা চাওয়ার পর না পেয়ে ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেদ আলী (৬৫) চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের বাসিন্দা হত্যাকারী তার ছেলে জুয়েল মিয়া (২৮)।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় জাহেদ আলী নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় তার ছেলে জুয়েল মিয়া বাবার কাছে কিছু টাকা চাইলে তিনি ছেলেকে বলেন, এখন টাকা নাই, পরে দিব। টাকা না পেয়ে জুয়েল মিয়া তার বাবাকে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে জুয়েল লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জাহেদ আলী ঘটনাস্থলে মারা যান।

খালিয়াজুরি থানার ওসি মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয়দের সহায়তায় জুয়েল মিয়াকে আটক করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

প্রিন্ট করুন