Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৭, ২০২৪ , ১১:০৫ পূর্বাহ্ণ

অপহরণ-ডাকাতি চক্রের দুই সদস্যকে আটক করছে টেকনাফ থানা পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ (প্রকাশ) ছুট্টু কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট ) বিকেলে দৈনিক আজকালের কন্ঠ’কে এমন তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি জানান- গত ২০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে মোহাম্মদ ইয়াছিন (২১) নামের এক যুবককে অপহরণ করা হয়। অজ্ঞাতনামা আসামীরা ইয়াছিনকে অপহরণের পর তার বাবার মোবাইল নম্বরে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ইয়াছিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ভিকটিমকে মুক্ত করা হয়। আসামিদের নাম-ঠিকানা জানা না থাকায় মামলা করতে সময় লাগে।

তবে অপহরণের কয়েক দিন পর, গত ৫ অক্টোবর ভিকটিম বাহারছড়া এলাকার শীলখালীতে আসামি সোহেলকে চিনতে পারলে তার নাম-ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে সোহেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নিজের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও জানায় যে, তার সহযোগী ছিল আব্দুল্লাহ (প্রকাশ) ছুট্টু ও এমনকি আরও ৯-১০ জন। সোহেলের দেওয়া তথ্যমতে পুলিশ আব্দুল্লাহ (প্রকাশ) ছুট্টুকেও গ্রেফতার করে।

ওসি আরও জানান- অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন