মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের পানি থেকে বাড়ি-ঘর, রাস্তাঘাট, রক্ষায় মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানির মধ্যে দাঁড়িয়ে নতুন কৌশলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীওে জোয়ারের পানিতে দাড়িয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মোঃ শাহীন মোল্লা, মোঃ সোহেল মোল্লা এবং বৈরী আবহাওয়ায় স্বাভাকি জোয়ারের চেয়ে একটু পানি বৃদ্ধি পেলেই যারা ক্ষতির সম্মুখিন হয়ে থাকেন তাদের মধ্যে কয়েকজন মো: মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসাঃ হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমূখ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, #৩৯;পশ্চিম লোন্দা গ্রামের ২৫০ টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে জোয়ার ভাটায় ভেসে, ডুবে বসবাস করে আসছি। আমরা বেঁচে থাকার জন্য এবং কৃষি জমি রক্ষার জন্য একটি মজবুত বেড়িবাঁধ চাই